সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাহেদ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর আশঙ্কায় চলছে চিরুনি অভিযান

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪১৫ বার পড়া হয়েছে

করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাতক্ষীরার সাহেদ করিমকে ধরতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করছে।

সে যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে না পারে, সেজন্য চলছে চিরুনি অভিযান। জেলা পুলিশ সীমান্ত যাওয়ার পথে বিভিন্ন গাড়ী তল্লাশী চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে সীমান্ত টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান। 

সন্দেহজনক মাইক্রো-প্রাইভেট তল্লাশী করা হচ্ছে। কোন ভাবেই যাতে সাহেদ ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য এই অভিযান চালানা হচ্ছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা শহরস্থ কামালনগরের একটি ফ্লাটে গতরাতে অভিযান চালানো হয়েছে। যেখানে সাহেদ করিম সাতক্ষীরায় অবস্থানকালে থাকতো। তাছাড়া তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ঢাকা যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নং মামলার সাজা প্রাপ্ত হওয়ার তার ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে বলে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!