সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ  শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন

তালায় মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ ১৯ ফেব্রুয়ারী

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সাতক্ষীরা তালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের পরিচালানায় সহযোগিতা করবে তালা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ম্যারাথন উপলক্ষে এক আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, ক্যাপ্টেন সরকার সানি মোহাম্মদ তালহা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু বক্কর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, ডাঃ আব্দুল রাজ্জাক, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবার, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফসহ শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালা উপজেলা পরিষদ চত্বর থেকে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় ডিজিটাল ম্যারাথন ৫ কিলোমিটার হবে। ডিজিটাল ম্যারাথনের শ্লোগান হবে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন’।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!