রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও  সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিআরটিএ সাতক্ষীরাসাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিন এ এস এম ওয়াজেদ হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরায় ২০১৩-২০১৪ সালে সংঘঠিত ১৫টি হত্যা মামলার বর্তমান অবস্থা, কোভিড ১৯ এর বর্তমান অবস্থা, বাইপাস সড়ককে দখল মুক্ত করণ, প্রাণ সায়ের খাল খনন, শহরের যানজট নিরসন, জেলার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনার ভ্যাকসিন প্রদান, যত্রতত্র মৎস্য ঘের বন্ধ প্রসঙ্গসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!