
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উইমেন নেটওয়ার্কের অর্থায়নে গোপালগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি কাজী জিন্নাত আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক বৃদ্ধা মায়ের গায়ে চাদর জড়িয়ে দিয়ে তার সাথে কুশল বিনিময় করেন। সুবিধা বঞ্চিত মোট ৭০ জন নারীর মাঝে এ শীতবস্ত্র (উন্নত মানের চাদর) বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.