
সাতক্ষীরার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের নির্বাচনী মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৪ ফব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের মতবিনিময় সভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম এলাকা থেকে কর্মী-সমর্থকদের অংশ গ্রহণে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এতে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগর (উটপাখি প্রতীক) সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।