
সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে দুই গৃহবধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিবেশী তাসলিমা খাতুন নামের অপর এক গৃহবধূ।
আহতরা হলেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার শেখ সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ ফজিলা খাতুন ও একুই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী শারমিন খাতুন রুমি। এঘটনায় শেখ সিরাজুল ইসলাম বাদি হয়ে তিন জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে।
শেখ সিরাজুল ইসলাম জানান,পূর্ব শত্রুতার জেরধরে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রুমি ছাত্রী নিবাস - ২ নামক আবাসিক মেসের ছাত্রীদের সাথে কথা-কাটাকাটি অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের এক পর্যায়ে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট রবিউল হাসান এর স্ত্রী তাসলিমা খাতুন ও তার দুই মেয়ে ইরানী হাসান বৈশাখী এবং ময়না লাঠি ও দা নিয়ে মেসের মধ্যে ঢুকে আমার স্ত্রী মোছাঃ ফজিলা খাতুন ও আমার চাচাতো ভাই আব্দুল কুদ্দুস এর স্ত্রী শারমিন খাতুন রুমি কে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে মেসের ছাত্রীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তারা এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সদর থানায় এজাহার দাখিল করলে পুলিশ তাসলিমা খাতুন কে আটক করে।
বিষয়ে জানতে চাইলে ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, গৃহবধূ তাসলিমা ইটদিয়ে ওই দুই গৃহবধূর মাথায় আঘাত করে। সেটা ভিডিও ফুটেজে সেটা ধরা পড়েছে। এঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই গৃহবধূকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।