রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে

সাতক্ষীরার রাজারবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে দুই নারীকে পিটিয়েছে এক গৃহবধূ 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে দুই গৃহবধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিবেশী তাসলিমা খাতুন নামের অপর এক গৃহবধূ।

আহতরা হলেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার শেখ সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ ফজিলা খাতুন ও একুই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী শারমিন খাতুন রুমি। এঘটনায় শেখ সিরাজুল ইসলাম বাদি হয়ে তিন জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে।

শেখ সিরাজুল ইসলাম জানান,পূর্ব শত্রুতার জেরধরে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রুমি ছাত্রী নিবাস – ২ নামক আবাসিক মেসের ছাত্রীদের সাথে কথা-কাটাকাটি অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের এক পর্যায়ে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট রবিউল হাসান এর স্ত্রী তাসলিমা খাতুন ও তার দুই মেয়ে ইরানী হাসান বৈশাখী এবং ময়না লাঠি ও দা নিয়ে মেসের মধ্যে ঢুকে আমার স্ত্রী মোছাঃ ফজিলা খাতুন ও আমার চাচাতো ভাই আব্দুল কুদ্দুস এর স্ত্রী শারমিন খাতুন রুমি কে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে মেসের ছাত্রীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তারা এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সদর থানায় এজাহার দাখিল করলে পুলিশ তাসলিমা খাতুন কে আটক করে।

বিষয়ে জানতে চাইলে ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, গৃহবধূ তাসলিমা ইটদিয়ে ওই দুই গৃহবধূর মাথায় আঘাত করে। সেটা ভিডিও ফুটেজে সেটা ধরা পড়েছে। এঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই গৃহবধূকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!