
সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ আমেনা খাতুন সাথী (৩০) নামে এক গৃহবধুকে আটক করেছে থানা পুলিশ। সে যশোর জেলার কেশবপুর উপজেলার বাউশালা গ্রামের আ: রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাকের স্ত্রী।
বুধবার বিকালে কলারোয়া উপজেলার ঝাপাঘাট গাবতলা এলাকা থেকে থানা পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১৬হাজার ৮শত টাকা। এঘটনায়র তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা নং-০৮(০২)২১ দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.