সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভোজ্য ও জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ  শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় ভোমরা ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ৮৬/সাত-২০০৯ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত এখনো কোনো নির্বাচনী তফসিল ঘোষণা করেনি।

সমবায় আইন ও বিধান মোতাবেক ২৭(১) এর ধারা মতে অনন্য ৩০ দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করার আইন রয়েছে এমতাবস্থায় সঠিক নির্বাচন অনুষ্ঠান নিয়ে সাধারণ শেয়ার সদস্যদের মধ্যে সংশয় ও মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে এবং উক্ত নির্বাচন পরিচালনা কমিটির অনুকূলে সুস্থ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা আশা করতে পারছে না সমিতির সাধারণ শেয়ার সদস্যরা। সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার কারণে নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি থাকলেও এখনো পর্যন্ত কোন তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এছাড়া যে তিনজনকে নির্বাচন কমিশন বানানো হয়েছে তাহাদের পূর্বের কোন প্রতিষ্ঠানে নির্বাচন পরিচালনা করার কোন অভিজ্ঞতা নাই। তাছাড়াও যে দুইজনকে নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করা হয়েছে তাহারা ভোমরা কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্য।

সমিতির সদস্যরা বলছে কর্মচারী দিয়ে মালিক সমিতির নির্বাচন করানোটা খুবই দৃষ্টিকটু। এজন্য ট্রান্সপোর্টের সদস্যরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে। এবং উক্ত নির্বাচন কমিশন প্রত্যাহার ও বাতিল করনের জন্য জেলা সমবায় দপ্তর সাধারণ শেয়ার সদস্যগণ একটি লিখিত আবেদন পেশ করেছে এবং অতি দ্রুত অত্র সমিতিতে সমবায় আইন ও বিধির আলোকে প্রকৃত সদস্যদের তত্ত্বাবধানে নির্বাচন কমিটি গঠন করতঃ নির্বাচন কার্য সম্পাদনের জন্য জেলা সমবায় কে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!