শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরার ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জ্যোৎস্না আরার পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জ্যোৎস্না আরার পক্ষে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডবাসীর সাথে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী জ্যোৎস্না আরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও বিভিন্ন এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছে।

অবহেলিত সাতক্ষীরা পৌরসভার সর্বস্তরের মানুষের প্রিয় নেত্রী, উন্নয়নের রূপকার, গরীব দুঃখী মানুষের জনপ্রতিনিধি জ্যোৎস্না আরার পক্ষে মঙ্গলবার বিকালে নারী ভোটারদের একটি বিশাল মিছিল হয়েছে। বিকাল ৩টায় জ্যোৎস্না আরার পক্ষে নানান স্লোগান মিছিলটি বের হয়ে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রতিটি ওয়ার্ড থেকে নারী ভোটাররা এ মিছিলে অংশ নেন।

এব্যাপারে জানতে চাইলে তারা বলেন, ‘আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনৈ ১, ২ ও ৩নং ওয়ার্ডে সৎ, নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠাকারী যোগ্য প্রার্থী হিসেবে জ্যোৎস্না আরার বিকল্প নেই। আজকের এ মিছিলে নারীদের উপস্থিতিতে সেটাই প্রমাণ করে। আসন্ন ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে চশমা প্রতীকে ভোটাধিকার প্রদান করে পুনরায় জ্যোৎস্না আরাকে সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।’

কাউন্সিলর প্রার্থী জ্যোৎস্না আরা বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনে পুনরায় আমাকে নির্বাচিত করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার সামগ্রীক উন্নয়নে কাজ করার সুযোগ দিন। আমি পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে কাজ করবো।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!