শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকাল থেকে পৌরসভার ১নং ওয়ার্ডের মিল বাজার, কাটিয়া দাশ পাড়া ও মাগুরা বউ বাজারসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এবং পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও পৌরসভার সার্বিক উন্নয়নে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, এ্যাড. আব্দুল বারী, সৈয়দ হাসান ইমাম, শাহিদ উদ্দিন, জুলফিকার আলী ভূট্টো, শামীম, ময়না, খালেক, সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, আজিজুল ঢালী, সাঈদ উদ্দিন, ছাত্রলীগ নেতা শীতল, সানজিদা আক্তার পপি, মো. জাকির হোসেন মিন্টু, শাহানা আক্তার, নাসিমা সুলতানা, ডা. রুহুল আমিন ও শ্রমিক নেতা পিকলুর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!