বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি থেকে ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীক আটক করেছে র‍্যাব। শনিবার ভোরে উপজেলার বড়দল বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে রেজাউল শেখ (৩৮) ও ফকরাবাদ গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৪৪)।

র‍্যাব জানায়, আশাশুনি উপজেলার বড়দল বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মেসার্স মায়ের দোয়া সু ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে ১’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি এনড্রেয়ট মোবাইল ও দুটি সিমকার্ড।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে আশাশুনি থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!