শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

তালার ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নির্বাচনী মোটরসাইকেল শোডাউন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন নির্বাচনী  মোটরসাইকেল শোডাউন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং তালা সদর ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান এ চেয়ারম্যান এবারও সম্ভাব্য প্রার্থী হিসেবে রবিবার (৩১ জানুয়ারী) বিকালে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে এ শোডাউন করেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শোডাউনটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বের হয়ে খেজুরবুনিয়া, শেখের হাট, জাতপুর, শাহাপুর, ব্রিজের মোড়সহ ইউনিয়নের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে। এ সময় সরদার জাকির হোসেন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে, ফের ইউনিয়নের উন্নয়নের আশ্বাস দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা গেছে, তালা সদরের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন দীর্ঘ ৫ বছর সফলার সাথে দায়িত্ব পালন করেছেন। এবারও দলীয় মনোনয়ন পেতে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। প্রচার প্রচারণার মাধ্যমে তিনি এবারও সাধারণ ভোটারদের নজরে এসেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!