প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২১, ১১:৪৯ পি.এম
কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল মেয়র নির্বাচিত

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল নৌকা প্রতীকে ১৩হাজার ৪শ’৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আক্তারুল ইসলামে সহধর্মীনি (জগ) প্রতীকের নার্গিস সুলতানা পেয়েছেন ১হাজার ৬শ’২৮ ভোট পেয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টায় জেলা রিটার্নিং অফিসার নাজমুল কবীর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী মেয়র পদে শেখ শরিফুজ্জামান তুহিন (বিএনপি ধানের শীষ) পেয়েছেন ৫০৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু (মোবাইল ফোন) ৯৩ ভোট ও গাজী আক্তারুল ইসলাম (নারিকেল গাছ) ৬ ভোট পেয়েছেন।
এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও গাজী আক্তারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাড়ান। এছাড়া কলারোয়া পৌর নির্বাচনে ১নং সংরক্ষিত মহিলা আসনে ফারহানা হোসেন (টলিফোন),২৩৮৮ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ানা আক্তার (বলপেন) ৯১৫ভোট, ২নং সংরক্ষিত মহিলা আসনে সন্ধ্যা রানী বর্মণ (জবাফুল) ১৬২৬ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রেশমা খাতুন (আনারস) ১৫৬৭ ভোট, ও ৩নং সংরক্ষিত মহিলা আসনে দিথী খাতুন (আংটি) ২০৭৯ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা আক্তার (জবাফুল) ১১৮৩ভোট পেয়েছেন। ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে জিএম শফিউল আলম শফি (ডালিম) ৫৩২ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মফিজুল হক (উটপাখি) ৪১১ ভোট, ২নং ওয়ার্ডে আসাদুজ্জামান তুহিন (পাঞ্জাবি) ৮৩৯ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুজ্জামান (পানির বোতল) ৬৮৮ভোট, ৩নং ওয়ার্ডে রফিকুল ইসলাম (উট পাখি) ৬০৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম এনায়েতুল্লাহ খান (ডালিম) ৬৯৫ ভোট, ৪নং ওয়ার্ডে মেজবাহ উদ্দিন লিলু (টেবিল ল্যাম্প) ৪৯৮ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাগফুর রহমান রাজু (পাঞ্জাবি) ৪২৭ ভোট, ৫নং ওয়ার্ডে শেখ জামিল হোসেন (উট পাখি) ৯৯৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় সাহা (ডালিম) ৮৯২ ভোট, ৬নং ওয়ার্ডে আলফাজ উদ্দিন (উট পাখি) ৮৬০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সরদার ( ডালিম) ৮১৯ ভোট, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (ডালিম) ১১৭৯ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান (উট পাখি) ১০৬১ ভোট , ৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল) ১০১৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মোস্তাক (টেবিল ল্যাম্প) ৪৬৭ ভোট, ও ৯নং ওয়ার্ডে আকিমুদ্দিন দফাদার (ডালিম) ৫৯৫ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ সরদার (উটপাখি) ৪৩৪ ভোট পেয়েছেন। উল্লেখ্য-এবার নির্বাচনে ১নং ওয়ার্ডে জিএম শফিউল আলম, ২নং ওয়ার্ডে আসাদুজ্জামান তুহিন ও সংরক্ষিত মহিলা আসনে দিথী খাতুন নতুন মুখের প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.