
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্লাব সেক্রেটারী এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন গভর্ণর এইড এনছান বাহার বুলবুল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. মশিউর রহমান বাবু, রোটাঃ আখতারুজ্জামান কাজল, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ শফিউল ইসলাম, প্রেসিডেন্ট নমীনি ফারহা দীবা খান সাথী, ক্লাব সেক্রেটারী মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ শামীমা পারভীন রত্মা, রোটাঃ এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটঃ নাজমুন আসিফ মুন্নি, রোটাঃ জেসমিন আক্তার চন্দন, রোটার্যাক্ট প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুবুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মাসুদ পারভেজ, প্রেসিডেন্ট নমীনি উজ্জল মোল্যা, ট্রেজারার আল-আমিনুর রহমান, সার্জেন্ট এ্যান্ড আম্স মো. মুজাহিদ পারভেজ, সামুয়া আক্তার তিথী, মো. তানভীর লুবন স্বচ্ছ, ইন্টারেক্ট ক্লাব প্রেসিডেন্ট তানভীর, সেক্রেটারী মুনতাসীর, প্রচার সম্পাদক হৃদয় মন্ডল, মো. নাইমুল ইসলাম প্রমুখ।
এসময় ৫শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.