সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি

সাতক্ষীরায় পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৪ দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৯০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে ১৪ দলের আহবানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক’র বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং জেলা জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থী না থাকায় দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানান।

সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, শেখ সাহিদ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. ফাহিমুল হক কিসলু, জাসদ জেএসডি সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন সম্পাদক এ্যাড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. অনিত মুখার্জী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে.এম ফাত্তাহ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, মো. শাহাজান আলী, মো. সাহাদাৎ হোসেন, মো. আসাদুজ্জামান অসলে, শেখ মনিরুল হোসেন মাসুম, জাসদ নেতা শেখ জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা শেখ শরিফুজ্জামান বিপ্লব, শেখ আব্দুস সাদেক, আওয়ামীলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ ও খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!