রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে

টুঙ্গিপাড়ায় কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের আগাম নির্বাচনী শোভাযাত্রা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১নং কুশলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খালিদ হোসেন সিকদার নৌকার পক্ষে কুশলী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে আগাম নির্বাচনী প্রচারণা (শো-ডাউন) করেছেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে নৌকার পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। শো-ডাউনের সাথে সাথে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতাকর্মী ও তার সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে যোগদান করে মোঃ খালিদ হোসেন সিকদারকে সমর্থন জানান। এ সমর্থনের অন্যতম কারণ বিগত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন সিকদার জনগণের সেবক হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন এবং জনগণের প্রতি তার নির্মোহ ভালোবাসা ছিলো অফুরন্ত।

রোববার বিকালে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও পাঁচ শতাধিক অটোরিক্সার বহর নিয়ে শো-ডাউন করা হয়েছে। মুহূর্তেই শো-ডাউনটি জনসমুদ্রে পরিণত হয়। পরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খালিদ হোসেন সিকদার ও তার সমর্থক গোষ্ঠী কুশলী হাই-স্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়।

শান্তিপূর্ণ শোভাযাত্রা চলাকালীন সময়ে অজ্ঞাত কে বা কাহারা সমাবেশে হামলা চালিয়ে সমাবেশটি পন্ড করতে বৃথা চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন সিকদার বিশৃঙ্খলা এড়াতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদেরকে ধৈর্য ধরতে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!