শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরা পৌর নির্বাচনে বাতিল হওয়া রাশিদ, অনজু ও রাজ্জাকের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া ০৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে আপিল কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকালে আপিল কর্তৃপক্ষ আপিলকারীদের আবেদন পর্যালোচনা করে খেলাপী ঋণ পরিশোধসহ সার্বিক তথ্য পেশ করায় ০৩ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে। মনোনয়ন পত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন ০১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আছাদ আহমেদ অনজু ও ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে অন্য ০৪জনের আপিল শুনানী চলমান আছে। গত ১৯ জানুয়ারি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ০৮ জনের বিরুদ্ধে ঋণ খেলাপি, ঋণের জামিনদার ও নিজ নামে ঠিকাদারী কাজ চলমান থাকার অভিযোগে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ০১ নং ওয়ার্ডের মো. জুলফিকার আলী ভুট্টো ও মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৩নং ওয়ার্ডে সুমন রহমান, ০৪নং ওয়ার্ডে শেখ আছাদ আহমেদ অনজু, ০৫নং ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ০৭নং ওয়ার্ডে মো. আব্দুর রশিদ, মো. শফিউর রহমান ও মো. আব্দুল্লাহ আল-মামুন। যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল হওয়া ০৮জনের মধ্যে ০৭জন প্রার্থী আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে ০৩জন প্রার্থীর আপিল শুনানী শেষে খেলাপী ঋণ পরিশোধসহ তথ্য পেশ করায় ০৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে আপিল কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে ০৩জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং অন্য ০৪জনের আপিল শুনানী হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!