
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার ঐতিহ্যবাহী জামি' আ এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এতিমখানার শিক্ষার্থীরা সংসদ সদস্যকে শীতবস্ত্র সহ তাদের মাঝে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সংসদ সদস্য তাদেরকে বুকে টেনে নেন এবং নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, জামি'আ এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসার মুহতামীম মাও: অজিহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সজল মুখার্জি, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাউফিল উরা সজলসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.