
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের সাংগঠনিক সক্ষমতা, মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনায় ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর '২৬) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে এ অ্যাসেসমেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন জেলা পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডি মাহফুজা আক্তার, কমিউনিকেশন অফিসার আব্দুল খালেক এবং প্লানিং ডেভেলপমেন্ট অফিসার মারিয়াম বিবি।
এ ছাড়া অনুষ্ঠানে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবু, ফরিদা আক্তার বিউটি, ডা. আবুল কালাম বাবলা, হাবিবুর রহমান, জাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান; লাইফ মেম্বার শরিফুল ইসলাম ও পারভিন আক্তার, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি মো. শাহিনুর রহমান, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দিপালী রানী রায়, রেড ক্রিসেন্ট অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান ইকবাল কাদরী, সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন; রেড ক্রিসেন্টের যুব সদস্য এবং গণমাধ্যমকর্মী সাংবাদিক মারুফ হোসাইন উপস্থিত ছিলেন।
অ্যাসেসমেন্টে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও সক্ষমতা, মানবিক সেবামূলক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মানবিক সেবা আরও কার্যকর ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.