
বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর '২৬) বিকালে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” এ শ্লোগান কে সামনে রেখে ১লা সেপ্টম্বর হতে ৩০ শে সেপ্টম্বর ২০২৬ সাংগঠনিক মাস পালনের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখায় সাংগঠনিক মাস-২০২৬এর সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সমাপনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি শামিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্রিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন নারীর মানবাধিকারের পূর্বশর্ত। ক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের রাজনৈতিক কাঠামো থেকে নারীকে বাদ দিয়ে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর গনতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করণসহ সার্বিক অর্থে জাতীয় জীবনের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ মহিলা পরিষদ তাই নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও কর্মক্ষেত্রে বৈষম্য বিলোপের জন্য এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সকল ক্ষেত্রে নারীর সমঅংশগ্রহণ ও সমঅংশীদারিত্বের অধিকার ও সুযোগসহ সমাজ এবং রাষ্ট্রের সকল কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আন্দোলন গড়ে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.