
“বন, নদী, পানি নেই তো জীবন নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, এবং নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সুইডেন দূতাবাস ঢাকা বাংলাদেশ এর অর্থায়নে, বিফরআরএল প্রোকল্পের আওতায় সিএনআরএস- এর আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর '২৬) সকাল ১০ টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের নিমাই খাল নামক খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
এছাড়াও “স্বাভাবিক প্রবাহ নদীর প্রাণ, রক্ষাই চাই সবার অবদান”, “নদীর তীরে গাছ লাগাই, ভাঙন রোধে হাত বাড়াই”, “নদী ও জলাভূমি রক্ষা করি, জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ি” লেখা প্লেকার্ড হাতে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে রমজাননগর ইউনিয়নে আলোচনা সভা, নিমাই খালে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
সিএনআরএস এর ফিল্ড ফ্যাসিলিটেটর মো: আব্দুর রাজ্জাক, সাইট অফিসার তৌহিদ হাসান এর নেতৃত্বে নিমাই খাল, অন্তাখালী খাল, মানিকখালী খালের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ১৫০ জন স্থানীয় জনগনের উপস্থিতিতে বিশ্ব নদী দিবস-২০২৬ পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.