প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:৪০ পি.এম
ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলামের পক্ষে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর '২৬) বিকেলে মাগুরাঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে আঁঠারোমাইল পাইকারি কাঁচাবাজার আড়টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান গোলদার।
প্রধান অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মশিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস। বক্তব্য রাখেন আবু ঈসা শেখ, আক্তারুল ইসলাম সরদার, আব্দুল হালিম, রফিকুল ইসলাম, বাবু শেখ, আলী মুনছুর শেখ, আমজাদ শেখ, ইব্রাহিম মাহমুদ, সুলতান শেখ, আবুল কাশেম শেখ, লালটু, জুলফিকার খান, মোসলেম ফকির, রেবেকা সুলতানা, মেরি খাতুন, বিলকিস বেগম, স্মৃতি বৈদ্য, আব্দুল গনি রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.