প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৯:৫৭ পি.এম
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি, সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর '২৬) সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবী 'মা' সংগঠনের সভাপতি ও ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল,তিনি বলেন- শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন শুধু শিক্ষকদের একার পক্ষে সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়া, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্রী ফারিয়া সুলতানাকে পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য এবং সাংবাদিক মোঃ আব্দুল হাকিম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ মহাসিন উদ্দিন, অভিভাবক সদস্য বিমল চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য তাপসী বসু, অভিভাবক সদস্য হাওয়া খাতুন, সাংবাদিক ইমরান হোসেন, শিক্ষক শিরিনা আক্তার, শান্ত শিলা, আরিফাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মা সমাবেশে বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল খায়ের।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.