
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এ সময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকরা জিএম মনিরুল ইসলাম মিনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। এ সময় প্রেসক্লাবের পরিবেশ আনন্দ ও সৌহার্দ্যে মুখর হয়ে ওঠে।
সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের কথা স্মরণ করে উপস্থিত সাংবাদিকরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, গোলাম সারোয়ার, আখতারুজ্জামান বাচ্চু, কাজী শহিদুল হক রাজু, অর্থ সম্পাদক মুহাঃ জিলর রহমান, সদস্য ইব্রাহিম খলিল, এম রফিক, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর আবু বকর, এস কে কামরুল হাসান, অমিত কুমার ঘোষ, মোঃ মনিরুজ্জামান মনি, মামুন হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাহিদুর রহমান পলাশ প্রমূখ।
পরে উপস্থিত সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.