প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৩১ পি.এম
ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা

খুলনার ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জনক। বুধবার (২৩ সেপ্টেম্বর '২৬) সকালে উপজেলার আলাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী এলাকার মৃত বলাই শীলের ছেলে দুই সন্তানের জনক সঞ্জয় শীল (৫৬) সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত।তারই জের ধরে ঘটনার দিন সকালে স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.