
সাতক্ষীরার কালিগঞ্জ প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর'২৬) বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে সংগঠনের সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের অফিস ঘর নির্মাণে আয়-ব্যয়ের হিসাব ও আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন, মোহাম্মদ আবদুল নূর, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান মোহাম্মদ শাহজান আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের উপজেলা প্রতিনিধি এস এম আহমাদুল্লাহ বাচ্চু, ভয়েস অফ কালীগঞ্জের প্রতিনিধি বিক্রম সরকার ও হাসিব শান্ত প্রমূখ। ২০২৩ সালে ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের নিয়ে সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়।
প্রথম পর্যায়ে ৯ থেকে ১০ জন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি, বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪৬ জন। চাকরি থেকে অবসরকালীন কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অবসার প্রাপ্ত কলেজ ও স্কুলের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার বয়স্ক ব্যক্তিদের নিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম চালাচ্ছে। এই সংগঠনের মধ্য দিয়ে বয়স্ক ব্যক্তিরা মাসিক মিটিং এবং সঞ্চয় অবসরকালীন ভাতা পারিবারিক সমস্যা এবং বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে সংগঠনটি সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষে ৩ অক্টোবর সকাল ন'টায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে র্যালি ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.