
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটি জেলার প্রত্যান্ত উপজেলায় কম্বল বিতরণ করে চলেছে।তারই ধারা বাহিকতায় আজ রবিবার বিকালে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে তালায় কম্বল বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে গরিব অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির সদস্য ,দেশ টাইমস এর বার্তা সম্পাদক ও ক্রাইম প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.