
সাতক্ষীরায় বাইপাস সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত শুভ সাতক্ষীরার থানাঘাটা এলাকার মোঃ আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর '২৬) সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় এই মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই শুভ মারা যান।
নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন।
তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.