প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:৩০ পি.এম
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান হাজিডাঙ্গায় পথসভা ও উঠান বৈঠক করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর '২৬) সন্ধ্যায় হাজিডাঙ্গা মন্দির মাঠে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ ফরহাদ হোসেন বলেন এলাকার বিভিন্ন সমস্যা, জলাবদ্ধতা নিরসন, জনসাধারণের প্রত্যাশা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনকল্যাণে কাজ করার প্রয়োজন রয়েছে। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিএনপি নেতা হায়দার আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান মোড়ল, শফিকুল ইসলাম খান, গোবিন্দ কুমার রায়, শংকর প্রসাদ জোয়ার্দার, দলিল লেখক ও বিএনপি নেতা প্রশান্ত জোয়ার্দার, আসলাম খান, নজরুল হালদার, অরবিন্দ মন্ডল, অলিয়ার রহমান খান, দিবাশীষ মন্ডল, পারভেজ গাজী, হাবিবুর রহমান, ইলিয়াস হোসেন, সরোয়ার হোসেন বাবু, আবুল হোসেন খান, মনিরুল ইসলাম, বাবলু জোয়ার্দার, ইন্দ্রানী মন্ডল ও শিব দাসসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.