প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:০৩ পি.এম
ডুমুরিয়ায় মা দ কসহ বিভিন্ন মা ম লা য় গ্রে ফ তা র -৩

খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর '২৬) দিবাগত ভোর রাতে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজি হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালায়।এ সময় উপজেলার কোমরাইল এলাকার আশরাফ মোড়লের ছেলে আসলাম মোড়ল ওরফে ইশা (৩২) কে আটক করে।পর তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার আসামি সন্ত্রাস বিরোধী আইন ২০১২ এর মূল পরিকল্পনাকারী কয়রা উপজেলায় দশহালিয়া গ্রামের স্বপন মিস্ত্রীর ছেলে সুদর্শন মিস্ত্রী (২০) ও পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার শেখ জাকারিয়া আল মামুন মুন্নার ছেলে শেখ তানভীর রহমান তামিম (১৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.