
স্বদেশ সংস্থার বাস্তবায়নে "আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে এনগেজ নাউ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে উন্মক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।
উক্ত বাজেট আলোচনা সভায় আগামী ২০২৬-২০২৭ সালের অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করেন প্রশাসনিক মো: রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ঝুমুর ব্যানার্জী শিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডসদস্য .এলাকার সর্বস্বরের জনগণ। উপস্থিত জনগণ তাদের নিজস্ব এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্বদেশ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত প্রোগ্রম অফিসার মো: আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাম হিসাবরক্ষক তাপস বিশ্বাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.