প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:৪৯ পি.এম
শ্যামনগরে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি হ ত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর'২৬) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার দুর্গা পদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে শুভঙ্কর মোটরসাইকেলযোগে বংশীপুর বাজার এলাকা অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি বিআরটিসি (BRTC) বাস তার মোটরসাইকেলটিকে পিছন থেকে জোরালো ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার এসআই অনুযোগ কুমার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.