প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৯:৫৫ পি.এম
ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন

খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী "রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশান" এর বালি ভরাটের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর '২৬) সকালে এ কাজের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন শ্মশান কমিটির সভাপতি বিমল মল্লিক ও সাধারন সম্পাদক নীলোৎপল মন্ডল নিলয়। কাজল বিশ্বাসের পরিচালনায় মাঙ্গলিক এ কাজে আরও উপস্থিত ছিলেন নিতাই মন্ডল, মুকুল মন্ডল, সুজন মল্লিক, দিবাকর সহ আরও অনেকে।
এসময় উপস্থিত সকলে বলেন, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আজগার লবি এমপির উন্নয়ন প্রকল্পে অংশ গ্রহন করতে পেরে রংপুরবাসী আনন্দিত ও কৃতজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.