
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন রসুলপুর এলাকার ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানে থাকা ২০ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল ও নগদ ২ লাখ টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯সেপ্টেম্বর '২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.