
সাতক্ষীরার তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে সোমবার (০৭ সেপ্টেম্বর '২৬) সকালে মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। তালা উপজেলার ইসলামকাটী, জালালপুর ও মাগুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে টুগেদার-২ (ToGETHER-2.0) কর্মসূচীর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার কানিজ ফাতেমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি অফিসার ডা. তৌহিদ কামাল, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিট, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ভূমিজ ফউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.