
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর '২৬) সকাল ১১ টায় কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা’র (KJUNUS) উদ্যোগে জেড নেট বিডি ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান লিটন, সহকারী শিক্ষক শেখ শহিদুল ইসলাম, আমিনুর রহমান, জেসমিন নাহার, আলমগীর হোসেন এবং কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা’র সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.