প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:৫৩ পি.এম
ডুমুরিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর '২৬) সকাল ৯ টায় উপজেলার রংপুর ইউনিয়নের রংপুর ঘরামীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক নিলোৎপল মন্ডল নিলয়।
পরিতোষ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম মোড়ল, রংপুর ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মোঃ শিমুল শেখ, রংপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোঃ রাব্বি ফকির প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.