
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে সাতক্ষীরার ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্যা আ. রাকিব।
সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, “তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।”
এদিকে নতুন এ সংগঠনের যাত্রাকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনসহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা নবগঠিত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ তালার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.