
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মুকুন্দমধুসূদনপুরের আব্দুস সালাম এর ছেলে। অভিযুক্ত বিশ্বাসঘাতককে খুঁজছে পুলিশ ও ভুক্তভোগীরা।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্র জানাগেছে, ইসলামী ব্যাংকের বাঁশতলা বাজারের এজেন্ট ব্যাংকের শাখাটি বিগত ৫/৬ বছর ধরে অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ব্যাংকের শাখাটির এজেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন মুকুন্দ মধুসূদনপুরের প্রয়াত শেখ শাহাদাৎ হোসেনের ছেলে শেখ শামিম আজাদ। এই শাখায় ক্যাশিয়ার হিসাবে দায়িত্বে থাকা বিশ্বাস ভঙ্গকারী প্রতারক শরিফুল ইসলাম (এন আইডি নং ৬০০৩৪৭৩৭৮৯ ও ইউনিক আইডি কার্ড নং ১৮৬১০৪১০২) সুকৌশলে ব্যাংকের সেটেলমেন্ট একাউন্ট হতে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ও এলাকার অতি সরলমনা কিছু গ্রাহকের ভূল বুঝাইয়া এবং ধারঋন হিসাবে প্রায় ৪০ লক্ষ টাকা, মোট ৬০ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ১২/১৩ দিন। এই ধুরন্ধর বিশ্বাসঘাতকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে শাখাটির মালিক শেখ শামিম আজাদ। ইসলামী ব্যাংকের চলমান শাখাটির দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করতে হীন ক্ষতিগ্রস্ত করেছে ঐ শরিফুল ইসলাম সবুজ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি জানান, ইসলামী ব্যাংকের বাঁশতলা এজেন্ট শাখার ক্যাশিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির যথাযথ তদন্ত ও অভিযুক্তকে খোঁজার কাজ চলছে। তবে ভুক্তভোগী কিংবা ক্ষতিগ্রস্ত কোনো গ্রাহক এর পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.