প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৯:২৫ পি.এম
সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও সংবাদপত্র পরিবেশক ইসলাম ট্রেডার্স এর মালিক জি এম নুর ইসলাম ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট '২৬) দুপুরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন যাবত নানান শারীরিক জটিলতাম ভুগছিলেন।
শুক্রবার বাদ জুমা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.