প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:২০ পি.এম
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪
খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১জনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে বাকি ২জনকে নিয়মিত মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনার একটি সূত্রে জানা যায়, অধিদপ্তরের এসআই জাহানারা খাতুন গোপন সংবাদের ভিত্তিতে এমসআই আব্দুল হালিম এবং সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (২৫ আগষ্ট '২৬) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন দক্ষিণ গোবিন্দকাঠি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মজিদ সরদারের ছেলে রসুল সরদার (৪২) কে আটক করা হয়। এসময় আটক রসুলের দেয়া তথ্য অনুযায়ী তার বসতঘর থেকে ৪২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে অধিদপ্তরের এসআই জাহানারা খাতুন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি একটি মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আরাজী ডুমুরিয়া গ্রাম থেকে গোলাম মাওলা মোল্যার ছেলে মোল্যা আলিফ হোসেন (৫৪) কে গাঁজাসহ আটক করে আীভযানিক দল। তাকে ভ্রাম্যমান আদালতে ৪০দিনের কারাদন্ড দেয়া হয়ে বলে জানা গেছে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ডুমুরিয়া থানা পুলিশের এসআই আল আমীন মুন্সির নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামে অভিযান চালিয়ে নিরব বিশ্বাস (২২) নামের এক যুবককে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক নিরব ওই গ্রামের হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
এব্যাপারে এসআই আল আমীন ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপর দিকে প্রায় ২লাখ টাকা মুল্যের বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরির অভিযোগে থানার পাঁচপোতা গ্রামের রজব আলী ফকিরের ছেলে আমিনুর রহমান (১৯) ট্রান্সফর্মাসহ হাতেনাতে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। সোমবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের ইরান হুসাইনের বসতবাড়ির দক্ষিণ পাকা রাস্তার উপরে একটি বৈদ্যুতিক খুটি থেকে ট্রান্সফর্মাটি চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ ট্রান্সফর্মাসহ তাকে গ্রেফতার করে। এব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শেখ মোঃ আব্দুস সালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান তথ্যগুলো নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.