প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:৫৫ পি.এম
চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী একটি ট্রাকের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যশোর এলাকা হতে ছেড়ে আসা একটি বালিবাহী ট্রাক মঙ্গলবার (২৫ আগষ্ট '২৬) দিবাগতরাত আনুমানিক ২ টার দিকে চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোল চত্বর ঢুকে পড়ে। এ সময় দ্রুত গতিসম্পন্ন ট্রাকটির ধাক্কায় গোল চত্বরটি দু'টি অংশ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অতিরিক্ত ভারী যানবাহনের অবাধ চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.