
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট '২৬) সকালে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য এমএ হাকিম, অভিভাবক সদস্য গাজী আছাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, মোঃ কামাল হোসেন, শারমিন খাতুন, ইকরামুল ইসলাম, সুশান্ত হালদার, লতা দাশ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্নিমা রানী নাথ, গোবিন্দ ঘোষ, তন্ময় কুমার গাইন, নন্দ কিশোর মন্ডল, বাপ্পা কুমার সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্লাসে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় করে লেখাপড়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের যেমন শতভাগ পাঠদানে মনোযোগী হতে হবে তেমনি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। অভিভাবকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.