বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় এমইপি সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় এমইপি সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট ‘২৬) সাতক্ষীরা মোজাফ্ফার গার্ডন এন্ড রিসোর্ট এর সম্মেলন কক্ষে দিনব্যাপি এ সম্মেলন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মান, ব্যবসায়িক কার্যক্রম এবং সহযোগীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এমইপি কর্মকর্তা, ব্যবসায়ী ও সহযোগীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সাতক্ষীরা ইলেকট্রিক এসোসিয়শনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনার ডিএসএম মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম, সাতক্ষীরা ইলেকট্রিক এসোসিয়শনের সহ সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারী মোঃ ইসরাফিল হোসেন। ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরার টিএসএম মো ইব্রাহিম। সহযোগিতায় ছিলেন এমইপি সাতক্ষীরা সদরের পরিবেশক মাছুম বিল্লাহ সাগর ও ফিল্ড অফিসার গোলাম মোস্তফা ও আবু বকর। এ ছাড়া সহযোগী ব্যবসায়ী, বিক্রেতা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে, করপোরেট ভিডিও প্রদর্শন ও অতিথিদের বক্তব্যে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহযোগী ও বিক্রেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

সম্মেলনে সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয়। পরে র‍্যাফেল ড্র ও অন্যান্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে এমইপি’র বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় কার্যক্রম এবং সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!