
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট '২৬) সকালে উপজেলা পরিষদ হল রুমে রচনা, কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, আইসিটি অফিসার মোঃ মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, সাস পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী মোঃ মুজিবর রহমান প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.