বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বো মা হা ম লা য় আ ত ঙ্কি ত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া দুটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, বর্তমানে আওয়ামী সন্ত্রাসীরা বাড়িতে অবস্থান করছে শান্তিপূর্ণ ভাবে। সেকারণে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার পায়তারা চালায়ে আসছিল। সরকার দলীয় রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!