দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট ‘২৬) সন্ধ্যা ৭টায় চুকনগর বাজারস্থ আটলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বক্তব্য রাখেন বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান, সরদার দৌলত হোসেন, আবু শাহামা, শেখ কামাল হোসেন, রমেন রায়, কবির হাসান ডবলু, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, মুরাদুজ্জামান সবুজ, শেখ হাবিবুর রহমান, আবুল কালাম মহলদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল ইসলাম।