বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন

✍️মীর খায়রুল আলম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
Oplus_131072
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু আর নেই। শনিবার (১৫ আগস্ট ‘২৬) ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মোশারাফ হোসেন মশু সম্মুখসমরে অংশ নেন। পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন।
শনিবার বিকাল ৪টায় পারুলিয়ায় নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অব অনার প্রদান করে।
পরে বিকাল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জানাজা শেষে মোশারাফ হোসেন মশুর মরদেহ পারুলিয়ার সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সমাজসেবককে হারিয়ে সহযোদ্ধা, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!