বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ‘২৬) বিকেল সাড়ে ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইদ্রিস আলী সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক তৈমুর আলম, ডাঃ শাহাবুদ্দীন মোড়ল, দক্ষিণ শ্রীপুর-কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আবু হুসাইন সোহাগ ও জাকির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের মাহবুবর রহমান খান, মাষ্টার নুর হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন মোড়ল, রমিজ উদ্দীন মোড়ল সহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!